প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্পর্কিত উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। মাঠের লড়াই শুরু হতে এখনও খানিকটা সময় বাকি থাকলেও ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ইতোমধ্যেই নিজেদের প্রিয় দল ও তারকা জায়গা করে নিয়েছে। এই উন্মাদনা থেকে পিছিয়ে নেই দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
আর্জেন্টিনা ফুটবল দল এবং লিওনেল মেসির প্রতি নিজের মুগ্ধতা ও কিছুটা শঙ্কার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
ইরফান সাজ্জাদ তার পোস্টে উল্লেখ করেছেন, ‘মেসি নামলো, চান্স ক্রিয়েট করলো, পেনাল্টি! মেসির গোল! এরপর মেসির চান্স ক্রিয়েট, আরেকটা গোল। মেসি ছাড়া এই আর্জেন্টিনা টিমটা প্রচুর গোল মিস করলেও খুব একটা খারাপ না।’
তিনি অধিনায়ক মাঠে থাকলে পুরো দলের মানসিকতার পরিবর্তন কিভাবে হয়, সেটাও উল্লেখ করেছেন এবং আরও লেখেন, ‘কিন্তু মেসি মাঠে নামলে এদের উপর কি জানি ভর করে! ফুল চার্জে থাকে।’
তবে দলের আক্রমণভাগ ও মাঝমাঠ নিয়ে সন্তুষ্ট হলেও আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে বেশ চিন্তিত এই তারকা। নিজের স্বভাবে আরেকটু রসিকতাময়ী হয়ে ডিফেন্সের সমালোচনা করেছেন ইরফান, তিনি লিখেছেন, ‘ডিফেন্সের কথা কি বলবো! খেলা যত গড়ায় আর্জেন্টিনার ডিফেন্স ততই রোমান্টিক হয়ে যায়। এক ডিফেন্সটাই প্রবলেম।’
পোস্টের শেষাংশে আলবিসেলেস্তে সমর্থকদের দীর্ঘদিনের অপেক্ষার কথা মনে করিয়ে দিয়ে এই অভিনেতা একপ্রকার তাগিদও দিয়েছেন আর্জেন্টাইন ফুটবলারদের। তিনি লেখেন, ‘যা বুঝলাম মেসি থাকতে থাকতেই আরেকটা বিশ্বকাপ নিয়ে নিতে হবে! না হলে এরপর যে আর কত বছর অপেক্ষা করতে হবে কে জানে। যেহেতু ডিফেন্স ঠিক নাই।’
ইরফান সাজ্জাদের এই পোস্টের নিচে ফুটবলপ্রেমী ও তার ভক্তরা বিভিন্ন মন্তব্য করছেন। অনেকেই অভিনেতার ফুটবলীয় বিশ্লেষণের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ তাদের প্রিয় দলের ডিফেন্স নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন