প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কণ্ঠশিল্পী ও অভিনেতা মেজবা শরীফ দেশের বাইরে অবস্থান করলেও গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পেশাগত কাজের পাশাপাশি নিয়মিত গানও গাইছেন তিনি।
সম্প্রতি তিনি নতুন গান ‘তুই পাশে থাকলে বল’ প্রকাশ করেছেন। এই গানটির কথা ও সুর মেজবা শরীফ নিজেই রচনা করেছেন। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রেজওয়ান শেখ।
মেজবা শরীফ বলেন, “গান আমার কাছে শুধু বিনোদনের বিষয় নয়, এটি আমার ভালো লাগা ও অনুভূতি প্রকাশের একটি মাধ্যম। আইন পেশার কারণে ব্যস্ততা থাকে, অভিনয়ের কাজও করি। এর মধ্যে গান করার সময়টা আমার কাছে আলাদা এক ধরনের প্রশান্তি নিয়ে আসে।”
‘তুই পাশে থাকলে বল’ গানটি সম্পর্কে তিনি জানান, “এই গানটির কথা ও সুর আমার নিজের। গানটি করার সময় চেষ্টা করেছি খুব সহজভাবে ভালোবাসা ও মনের অনুভূতিগুলো তুলে ধরতে। দেশের বাইরে থাকলেও গানটির সঙ্গে বাংলাদেশের শ্রোতাদের ভালোবাসা ও অনুভূতিকে যুক্ত রাখতে চেয়েছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।”
এর আগে মেজবা শরীফের কণ্ঠে বেশ কিছু গান প্রকাশিত হয়েছে। গীতিকার কবীর বকুলের কথায় কণ্ঠশিল্পী কনার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ‘নিশ্বাসে বিশ্বাসে’। ন্যান্সির সঙ্গে তার দ্বৈত গান ‘লাগছে দিলে চোট’ও শ্রোতাদের কাছে পরিচিত।
এছাড়া ফয়সাল রাব্বিকীনের কথায় ‘এই পৃথিবী’, অনুরূপ আইচের কথায় বৃষ্টির সঙ্গে ‘আমি তোমার মন’ গানেও কণ্ঠ দিয়েছেন মেজবা।
তার প্রকাশিত উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে ‘ঝরছে বৃষ্টি’, ‘ফটো’, ‘মনের স্মার্টফোন’, ‘প্রিয়া’, ‘ভালোবাসি’, ‘বোঝে না সে বোঝে না’, ‘একটু শোন’, ‘চুপটি করে’, ‘লাভার বয়’, ‘কথা জমে থাক’, ‘দূর কোন দেশে’, ‘অনেক তো হলো’, ‘ইশারা’, ‘কার মায়াতে’, ‘প্রেম’, ‘কত সুখে আছি আমি’, ‘মিয়া হাবিবি’ ও ‘তুমি আমার জানের জান’। পাশাপাশি তিনি হিন্দি গান ‘মেরি রাজা’ও প্রকাশ করেছেন।
অভিনয় ও সংগীতের পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন