প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের তারাকান্দায় মাদরাসা থেকে বাড়ি ফেরার সময় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু ঘটে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের তালদিঘি পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে দুই শিশু বোনের মৃত্যু ঘটে।
নিহত দুই বোন হলেন—তালদিঘি পশ্চিমপাড়ার মুখলেছুর রহমানের মেয়ে মোছা. আরপিয়া (৮) এবং রাবেয়া খাতুন (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকালে দুই বোন স্থানীয় মাদরাসা থেকে পড়াশোনা শেষ করে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার এসআই জহিরুল হক জানান, সড়ক দুর্ঘটনায় দুই শিশু ঘটনাস্থলেই মারা গেছে। কাভার্ডভ্যানটি শনাক্ত করার প্রচেষ্টা চলছে। নিহত দুই শিশুর মরদেহ আইনানুসারে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন