প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের তারকা শহিদ কাপুরের প্রাক্তন প্রেমিকা এবং অভিনেত্রী কারিনা কাপুর খান সম্প্রতি মুখোমুখি হলেন শহিদের স্ত্রী মীরা কাপুরের। একটি পডকাস্ট অনুষ্ঠানে তারা প্রথমবারের মতো তাদের সম্পর্কের গোপনীয়তা প্রকাশ করেন দর্শকদের সামনে।
এবারের কারিনার পডকাস্টটি নেটিজেনদের মধ্যে বিশেষভাবে উত্তেজনা সৃষ্টি করছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কারিনার পডকাস্টের ওই পর্বে ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন মীরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে পডকাস্টের কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যা দর্শকদের মধ্যে কৌতূহল বাড়াচ্ছে। অনুষ্ঠানের একটি অংশে দেখা যায়, কারিনা ও মীরা হাসি-ঠাট্টায় মেতে উঠেছেন। এ সময় কারিনা মন্তব্য করেন, "আমার মনে হয়, এই পর্বের জন্য সবাই একটু বেশিই উত্তেজিত।"
আলোচনার এক পর্যায়ে মীরা কারিনাকে ‘আদর্শ স্ত্রী’ হিসেবে প্রশংসা করেন। এর জবাবে কারিনা বলেন, "আমি তো বলিউডের আদর্শ স্ত্রী হওয়ারই স্বপ্ন দেখি!"
আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কারিনা শহিদ ও মীরার ‘তৃতীয় সন্তান’ প্রসঙ্গে আলোচনা করছেন। মীরার জবাব ছিল, "না না, আমাদের আর সন্তান চাই না। আমাদের পরিবার সম্পূর্ণ হয়ে গিয়েছে।"
২০০৪ সাল থেকে শহিদ কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন কারিনা কাপুর। তবে ব্যক্তিগত নানা কারণে তাদের সম্পর্ক তিন বছরের মাথায় ভেঙে যায়। ২০০৭ সালে বিচ্ছেদের পর কারিনা ও শহিদের জীবন ভিন্ন দিকে মোড় নেয়। ২০১২ সালে কারিনা বিয়ে করেন অভিনেতা সাইফ আলী খানকে। অন্যদিকে, ২০১৫ সালে শহিদ কাপুর বিয়ে করেন মীরা কাপুরকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন