প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা-১৭ আসনের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি আজ বিকেল ৩টায় রাজধানীর বনানী কবরস্থান রোড থেকে শুরু হয়। পরে এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহাখালী বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
ঢাকা-১৭ আসনের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালির চলাকালে নেতাকর্মীরা দলের প্রধান ও প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রিক নানা স্লোগান দেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মূল চেতনা তুলে ধরেন। এ সময় তারা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনর্বহালের সংগ্রামকে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন