প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গুজব এখন জনমনে আতঙ্ক সৃষ্টির একটি নতুন হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর তথ্যের ছড়াছড়ি দেখা যাচ্ছে, যেমন বাসে আগুন, শ্রমিক আন্দোলনে শ্রমিকের মৃত্যু, এবং রাজনৈতিক ব্যক্তিদের—বিশেষ করে সংসদ সদস্যদের পদত্যাগের খবর। বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই না করে বিশ্বাস করা এখন বড় ধরনের বোকামি হয়ে দাঁড়িয়েছে।
শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার স্ত্রীও শারীরিকভাবে অসুস্থ এবং তিনিও সেখানে রয়েছেন।
এদিকে, তার পদত্যাগের খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির আরও কয়েকজন সংসদ সদস্যের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। প্রথমে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের পদত্যাগের দাবির কথা সামনে আসে। এমনকি পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং গোপালগঞ্জের দুই সংসদ সদস্যসহ মোট পাঁচজনের পদত্যাগের খবরও প্রচার করা হয়।
কিন্তু অনুসন্ধানে দেখা যায়, এসব দাবির কোনো সত্যতা নেই। বিএনপির মিডিয়া সেলও জানিয়েছে, ওসমান ফারুক ছাড়া আলোচিত অন্য সংসদ সদস্যদের কেউ পদত্যাগ করেননি।
এভাবে একটি বাস্তব ঘটনা, ভুয়া ফটোকার্ড অথবা পুরোনো ভিডিওকে নতুন রাজনৈতিক বয়ানে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ফলে সাধারণ মানুষের পক্ষে সত্য ও পরিকল্পিত অপপ্রচার কোনটি, তা বুঝে ওঠা কঠিন হয়ে পড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন