প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় সিদ্ধান্ত নিয়েছেন স্বামী সুরজ নাম্বিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ করার। যদিও এই বিচ্ছেদের কারণ সম্পর্কে মৌনী কিংবা তার স্বামী কেউ কোন মন্তব্য করতে রাজি হননি। কিন্তু এর মধ্যে সাংবাদিক তথা নেটপ্রভাবী সিমি চন্দোক মৌনীকে নিয়ে বেশ চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। সিমি চন্দোক জানিয়েছেন, তিনি বলিপাড়ার তারকাদের সব গতিবিধির খবর খুব ভালোভাবে রাখেন।
সম্প্রতি, বীর দাসের ঠোঁটে কঙ্গনা রানাউতের আলোচিত ‘কামড়’ বসানো নিয়ে মন্তব্যের পর এবার সিমির নিশানায় মৌনী। সিমি দাবি করেছেন, মৌনী নাকি সারাক্ষণ মদের নেশায় আচ্ছন্ন থাকে।
বলিউডের বেশ কিছু তারকা বা তাদের সন্তানদের পানশালার বাইরে থেকে টলমল অবস্থায় বের হতে দেখা গেছে। মৌনীও এর মধ্যে রয়েছে। একাধিকবার তাকে খানিক টলমল অবস্থায় দেখা গেছে। ২০২৫ সালের শুরুতে একটি ভিডিওতে মৌনীকে তার স্বামী সুরজ ও বান্ধবী দিশা পাটানির সঙ্গে পানশালা থেকে বের হতে গিয়ে রাস্তায় পড়ে যেতে দেখা গেছে। পরে তার স্বামী কোনোমতে তাকে তুলে নিয়ে গাড়িতে বসান।
মৌনী রায়ের এই ভিডিওটি সামাজিক মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং এর ফলে তাকে ব্যাপক সমালোচনা সহ্য করতে হয়েছে। সেই সময়ে অনেকেই প্রশ্ন তুলেছেন— ‘তিনি কি মদ্যপ’? তবে মৌনী এই বিষয়ে কখনোই কোনো মন্তব্য করেননি। এবার সিমি বলেন, ‘আমি আজ পর্যন্ত মৌনীর এমন কোনো ভিডিও দেখিনি, যেখানে ওকে স্বাভাবিক মনে হয়েছে। সবসময়ই উনি নেশার ঘোরে থাকেন!’
শুধু এটাই নয়; মৌনীর ব্যক্তিগত জীবন সবসময় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচিত হয়। অনেকের মত, মৌনী ও অভিনেত্রী দিশার সম্পর্ক বন্ধুত্বের চেয়ে গভীর। এই সম্পর্ক নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও মাঝেমধ্যেই দিশার সঙ্গে পাঞ্জাবি গায়ক তালবিন্দরের প্রেমের বিষয়ে খবর শোনা গেছে। তবে নেটিজেনরা দিশাকে কটাক্ষ করা থেকে বিরত থাকেননি। এরপর মৌনীর স্বামী সুরজ এই বিষয়ে সাফ বলেন— ‘আমাদের সম্পর্ক ভাঙার পর এখন কিছু বন্ধুর নাম টানা হচ্ছে। তাদের সঙ্গে আমার বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই।’
সূত্র: আনন্দবাজার পত্রিকা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন