প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী উল্লেখ করেছেন, তাঁদের একমাত্র দাবি হলো শিক্ষা জাতীয়করণ। এই দাবি ছাড়া তাঁদের কাছে আর কোনো বিকল্প দাবি নেই। তিনি বেসরকারি স্কুল-কলেজের সঙ্গে মাদ্রাসার বৈষম্য দূর করার পাশাপাশি এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি জানান। শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথাও তিনি তুলে ধরেন।
শনিবার ভোলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, ভোলা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষকদের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমাদের এক দফা দাবি—শিক্ষা জাতীয়করণ। এছাড়া আর বিকল্প দাবি আমাদের নেই।”
তিনি আরও বলেন, বেসরকারি স্কুল-কলেজের সঙ্গে মাদ্রাসার বৈষম্য দূর করতে হবে। এমপিওভুক্ত মাদ্রাসা ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের পাশাপাশি ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি, মিড-ডে মিলসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষকদের চিকিৎসা ভাতা, বাড়িভাড়া, উৎসব ভাতা ও শিক্ষা ভাতা প্রদানের দাবি জানান তিনি। তিনি বদলির জন্য আবেদনকারী প্রতিষ্ঠানপ্রধান, সরকারি প্রধানসহ সকল শিক্ষকের দ্রুত বদলির আদেশ জারির ব্যবস্থা করার আহ্বান জানান।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের ভোলা জেলা আহ্বায়ক প্রিন্সিপাল আবু জাফর মোহাম্মদ মাইনুদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ফোরামের সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মো. লোকমান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের বরিশাল জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মো. দেলোয়ার হোসেন, গাজীপুর জেলা সহসভাপতি প্রিন্সিপাল ড. মুহাম্মদ রুহুল আমিন আজাদী এবং নরসিংদী জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মো. জয়নাল আবেদিন।
ভোলা জেলা শাখার সদস্যসচিব প্রিন্সিপাল মো. শফিউল্লাহর সঞ্চালনায় সম্মেলনে ভোলা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন