প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে ৩ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২৭ কেজি ৭০৪ গ্রাম গাঁজা, ৪১ লিটার ২৫ মিলিলিটার মদ, দুই বোতল স্কাফ সিরাপ এবং চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী আজ এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ৩৪৮ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মাদক মামলায় ৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩৯ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদক বহনকারী এবং ৪৭ জন মাদকসেবী।
এছাড়া নিয়মিত মামলায় ৮৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, পরোয়ানামূলে ১৩০ জন এবং সাজা পরোয়ানামূলে আটজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিআইজি আরও জানান, মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৮ হাজার ৬০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে মোট ৩৩টি মাদক মামলা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন