প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান পরিচালনার ধারাবাহিকতায় র্যাব-১৫ তিন কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে।
শুক্রবার মধ্যরাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝের ডেইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহপরীর দ্বীপ মাঝের ডেইল এলাকার খামিন মাঝির বসতবাড়ির পশ্চিম পাশে কিছু মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল রাত আনুমানিক ১টা ১০ মিনিটে ওই এলাকায় অভিযান শুরু করে।
র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে অন্ধকারে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে এক কেজি ওজনের তিনটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটের গায়ে ‘GUANYINWANG’ লেখা ছিল। প্যাকেটগুলো থেকে মোট তিন কেজি কথিত অ্যামফিটামিন জাতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাবের উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পলাতক অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত কৌশলে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ক্রিস্টাল মেথসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক সংগ্রহ করে টেকনাফ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন