প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত কাচ্চি ডাইনকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদ টেম্পারিং করে কনডেন্সড মিল্ক ব্যবহার, লেবেলবিহীন মাংস সংরক্ষণ এবং প্রয়োজনীয় সনদ প্রদর্শনে ব্যর্থতার কারণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএফএসএ উপপরিচালক বি এম রুহুল আমিন রিমন। আজ কাচ্চি ডাইনে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় ছিল। রান্নাঘরে ইঁদুর ও তেলাপোকা উপস্থিতি দেখা যায়। এছাড়াও, মেয়াদ টেম্পারিং করে কনডেন্সড মিল্ক সংরক্ষণ ও ব্যবহার এবং রেফ্রিজারেটরে লেবেল ছাড়া মাংস সংরক্ষণ করতে দেখা যায়।
ফায়ার লাইসেন্স ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ার কারণে এবং সংশ্লিষ্ট অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন