প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার রহমান নগর আবাসিক এলাকায় দেয়ালধসে শফিকুল ইসলাম (৩৫) নামের একজন ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সাড়ে ৩টার সময় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত শফিকুল মাছের ব্যবসা করতেন। নিহত যুবক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকায় বসবাস করতেন। এই ঘটনায় একটি পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে চান মিয়া শেখের স্ত্রী মনজিলা বেগম (৬০), এবং শিশু সোহান ইসলাম (৪) ও সাইফা আক্তার (২)।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, দেয়ালধসে শফিকুল ইসলাম নামক একজনের মৃত্যু হয়েছে। এছাড়া তিনজন আহত অবস্থায় রয়েছেন। আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন বলেও জানিয়েছেন ওসি জাহেদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন