প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হবে। তিনি আরও উল্লেখ করেছেন যে, নতুন বছরে প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নতুন স্কুলের পোশাক ও দুপুরের খাবার প্রদান করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।
নতুন বই বিতরণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “২৪ ডিসেম্বর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফলের দিন সব শিক্ষার্থীর হাতে নতুন বই দেয়া হবে। ৩০ নভেম্বরের মধ্যেই সব নতুন বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে যাবে।”
তিনি সতর্ক করে দেন যে, নতুন বইয়ের মান খারাপ হলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তির টাকা বৃদ্ধি করবে বলেও তিনি উল্লেখ করেন।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “পুনরায় আবেদন করে ফেল করা অনেক শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে। যারা এসব খাতা দেখেছেন, তাদের অনেকেই খাতা দেখতে জানেন না। অনেকের দুর্বলতা রয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়ার পাশাপাশি খাতা দেখতে শিক্ষকদের নতুন করে প্রশিক্ষণ দেয়া হবে।”
মন্ত্রী আরও বলেন, “বর্তমান সরকারের আমলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। আগামীতে বাংলাদেশে আর প্রশ্নপত্র ফাঁস হবে না।”
কোচিংয়ের সঙ্গে জড়িত শিক্ষকদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, “ক্লাসরুমে না পড়িয়ে কোচিংয়ে পড়ানো শিক্ষকদের তালিকা করা হচ্ছে। এমপিওভুক্ত ও সরকারি বেতনভুক্ত কোনো শিক্ষক কোচিংয়ের সঙ্গে জড়িত থাকতে পারবেন না।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো শিক্ষক ক্লাস বাদ দিয়ে মিছিলে অংশ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার পরিবেশ রক্ষা করতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন