প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলে, একটি সোনার খনি ধসে পরার কারণে অন্তত ৩০ জন শ্রমিক মারা গেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে, দেশটির নানা-মাম্বেরে প্রিফেকচারের আব্বা অঞ্চলে ঐতিহ্যবাহী ও অপ্রচলিত পদ্ধতির এই খনিটি ধসে পড়ার বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ঘটনার পর থেকে, উদ্ধারকারী ও স্থানীয় বাসিন্দারা কয়েক ঘণ্টার চেষ্টার পর ধসে পড়া খনি থেকে ৩০টি লাশ উদ্ধার করেছেন। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সামাজিক মাধ্যমের পোস্টে দেখা যায়, কাদা ও ধ্বংসস্তূপের মধ্যে থেকে বিশৃঙ্খলভাবে লাশ বের করছেন স্থানীয় শ্রমিকেরা। উপ-প্রশাসনিক অঞ্চলের উপ-মেয়র সুলেমান বি এ দুর্ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়ে, আটকে পড়াদের উদ্ধার করার জন্য আন্তর্জাতিক সংস্থা এবং সর্বস্তরের মানুষের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন।
বেঁচে থাকা একজন খনি শ্রমিক ফ্লোরিয়ান গাগুয়েন্ডে বলেন, খনির গভীরে আরও অনেকেই আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তবে সময় বয়ে যাওয়ার সঙ্গে, তাদের জীবিত উদ্ধারের আশা কমে যাচ্ছে। ঘটনার বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করে সরকারি মুখপাত্র এভারিস্ট এনগামানা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার কাজ করছে।
উল্লেখ্য, পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী ছাড়া ক্ষুদ্র ও অপরিকল্পিতভাবে খনি খননের কারণে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন