প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের দিকে যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী সুলতানা বেগম (৩৫) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে।
বুধবার বিকেলে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সদর উপজেলার সেহলা কলোনি এলাকার জুলমত আলীর কন্যা।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমিগ্রেশনের কার্যক্রম শেষ হওয়ার পর ভারতে প্রবেশের সময় ৫৯ বিজিবির নায়েব সুবেদার আখতারুজ্জামানের নেতৃত্বে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, সুলতানা বেগম নিষিদ্ধ সংগঠনের নেত্রী।
বিজিবির এই কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে সুলতানা বেগমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নাশকতার একটি মামলার তথ্য পাওয়া গেছে। এই মামলাটি ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর দায়ের করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, আটক হওয়ার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএমআর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন