প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং তাদের দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন। নবরাত্রির উৎসবে তারা ছোট মেয়ের প্রথম ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাদের দ্বিতীয় কন্যার নাম রাখা হয়েছে দেবী পাডুকোন সিং। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বড় মেয়ে দুয়া পাডুকোন সিং ছোট বোনের গালে স্নেহচুম্বন দিচ্ছে।
গত ১৯ সেপ্টেম্বর রাধাষ্টমীর দিনে দীপিকা ও রণবীর দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের সুখবর দিয়েছিলেন। এবার উৎসবের আবহে পরিবারের চার সদস্যের একটি ছবি প্রকাশ করে তারা ছোট মেয়ের নাম ঘোষণা করেছেন। ছবিতে দীপিকার কোলে নবজাতক দেবী রয়েছে, অন্যদিকে রণবীরের কোলে বড় মেয়ে দুয়া রয়েছে। ছোট বোনের গালে আদর করে চুমু দিচ্ছে বড় মেয়ে।
ছবিতে চারজনের পরনে ঘিয়ে ও সোনালি রঙের পোশাক রয়েছে। পরিবারের এই মিষ্টি মুহূর্তটি অনুরাগীদের মন জয় করেছে। অনেকে মনে করছেন, দেবীপক্ষের আবহে মেয়ের নাম ‘দেবী’ রাখার পেছনে বিশেষ তাৎপর্য রয়েছে।
বড় মেয়ে দুয়ার প্রথম ছবি প্রকাশের ক্ষেত্রেও দীপিকা ও রণবীর উৎসবের আবহকে বেছে নিয়েছিলেন। দুয়ার জন্মের পর তারা বেশ কিছু দিন মেয়েকে আড়ালে রেখেছিলেন। পরে ২০২৪ সালের দীপাবলিতে তারা মেয়ের নাম প্রকাশ করেন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার মা-বাবা হওয়ার খবর ঘোষণা করেছিলেন দীপিকা ও রণবীর। এরপর ৮ সেপ্টেম্বর তাদের ঘরে আসে প্রথম সন্তান দুয়া। মেয়ের জন্মের পর ব্যক্তিগত জীবন নিয়ে কিছুদিন গোপনীয়তা বজায় রাখলেও ধীরে ধীরে তারা মেয়েকে ঘিরে নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন।
দুই মেয়েকে ঘিরে দীপিকা ও রণবীর বিশেষ কিছু রীতি পালন করছেন। দুয়ার জন্মের আগের দিন তারা সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন। দ্বিতীয় কন্যার জন্মের আগেও তারা সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। দেবীর জন্মের আগের দিনও সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন