প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তির পর্যালোচনা করছে শেখ হাসিনার শাসনামলে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে।
তিনি শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
নুরুল ইসলাম মনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। বিএনপি সরকারের মূলনীতি ছিল- সবার আগে বাংলাদেশ।
তিনি উল্লেখ করেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানায়নি। জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে, তাকে স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ না জানানোর কারণে ক্ষোভ প্রকাশ করেন।
নুরুল ইসলাম মনি আরও বলেন, চট্টগ্রাম পোর্টে যখন বাংলাদেশ ও বন্ধু দেশের দুটি জাহাজ একসঙ্গে আসে, তখন বন্ধু দেশের জাহাজ আগে খালাস হবে। শেখ হাসিনা সরকারের অধীনে দেশের স্বার্থ বিরোধী অসংখ্য চুক্তি সম্পাদিত হয়েছে। আমরা সেই অবস্থান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। দেশের স্বার্থ রক্ষার পরেই বন্ধুত্ব বজায় রাখতে হবে।
তিনি বলেন, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমরা চাই। আমরা এই দেশকে স্বাবলম্বী করতে চাই। এর জন্য আমাদের যা যা করা প্রয়োজন, আমরা তাই করব।
চিফ হুইপ জানান, হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলারের ঋণ সরকার পরিশোধ করেছে। দেশে ১৬ লাখ টন সার মজুদ রয়েছে এবং বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধানে সরকারের সদিচ্ছার অভাব নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন