প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে সুব্রত সাহা বিকাশ (৩৩) নামের এক পর্যটক নিখোঁজ রয়েছেন। আগামী বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সুব্রত সাহা পেশায় চিকিৎসক। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। চার বন্ধু মিলে তারা ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদাপাথর পর্যটনকেন্দ্রে বিজিবির ক্যাম্পের সামনে গোসলে নামেন চার পর্যটকের তিনজন।
নদীতে সাঁতার কাটা অবস্থায় একপর্যায়ে তারা প্রবল স্রোতের মধ্যে চলে যান। তাদের দুজন তীরে উঠতে সক্ষম হলেও সুব্রত পানির নিচে তলিয়ে যান। খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তাকে উদ্ধারের উদ্দেশ্যে নেমে এসেছে।
এ বিষয়ে নিশ্চিত করে ভোলাগঞ্জ টুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম বলেন, ‘সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার উদ্ধার চেষ্টা করছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন