প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২৭-২৮ ইং সেশনের কমিটি গঠন করা হয়েছে।আজ শুক্রবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার শুরার অধিবেশন শেষে এই কমিটি গঠন করা হয়।এতে সভাপতি পদে মাষ্টার মোসলেহ উদ্দিন ,সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম মেরাজ এর নাম ঘোষণা করা হয়।বাকী পদ গুলো দলটির পরবর্তী বৈঠকে বন্টন করা হবে বলে দলীয় সুত্র নিশ্চিত করেন।শুরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ইসলামী
আন্দোলন বাংলাদেশ এদেশের বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ একটি ইসলামীক রাজনৈতিক দল।এদেশের মাটি-মানুষ ও মানবতার পক্ষের একটি রাজনৈতিক সংগঠন।
দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ত রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত পীর সাহেব চরমোনাইর বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দলটি। এদেশের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের এই নতুন নেতৃত্বকে আরো সাহসীকতার সাথে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে প্রথম কাতার থেকে নেতৃত্ব দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন গুলো ঢেলে সাজাতে কাজ করতে হবে।শুরার অধিবেশনে দলটির উপজেলা ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন