প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের বিরুদ্ধে এক নারীর ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে গুরুদাসপুর থানায় মামলাটি দায়ের করেন। তিনি গুরুদাসপুরের শ্রীপুর দক্ষিণপাড়া গ্রামের একজন কৃষকের মেয়ে।
অভিযোগের সূত্রে জানা যায়, পারুল তার স্বামীকে তালাক দেওয়ার পর থেকে তার বাবা-মায়ের বাড়িতে বসবাস করছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিধবা ভাতা ও উপবৃত্তির টাকা একই মোবাইলের সিমে নিবন্ধন করা এবং আলাদা সিমে টাকা পাওয়ার বিষয়ে আলোচনা করতে চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের বাড়িতে যান। এ সময় বিভিন্ন কথাবার্তার মধ্যে চেয়ারম্যান তাকে জড়িয়ে ধরে একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ভুক্তভোগী ডাক-চিৎকার করলে চেয়ারম্যান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তিনি গুরুদাসপুর থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. মৃদুলা জানান, ‘ওই নারীর পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। আইন মোতাবেক রিপোর্ট পেশ করা হবে।’
মনিরুল ইসলাম দোলনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, ‘অভিযোগ পেয়েছি। মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন