প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুদানের দক্ষিণ দারফুরের নিয়ালা শহরে ড্রোন হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১৩ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স জানায়, সোমবার এই হামলা সংঘটিত হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হামলাটি শহরের একটি ব্যস্ত বাজারে পরিচালিত হয়। সেখানে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যদের উপস্থিতি ছিল। হামলায় যোদ্ধাদের পাশাপাশি খাবার ও চা বিক্রেতারাও প্রাণ হারান।
তবে হতাহতের সংখ্যা সম্পর্কে বিভিন্ন সংস্থার তথ্য ভিন্ন। সুদান ডক্টরস নেটওয়ার্ক প্রাথমিকভাবে ২১ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হওয়ার খবর দেয়। অন্যদিকে, আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানায়, হামলার পর নিয়ালার একটি হাসপাতালে ৩৬ জনের মৃতদেহ আনা হয়। তাদের মধ্যে ২১ জনের পরনে ছিল বেসামরিক পোশাক। এছাড়া জরুরি বিভাগে দেড় শতাধিক আহত ব্যক্তিকে চিকিৎসা নিতে দেখা যায়।
এমএসএফ হামলার নিন্দা জানিয়ে বলেছে, বাজার, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।
সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান যুদ্ধে দেশটিতে ব্যাপক বাস্তুচ্যুতি, খাদ্যসংকট ও দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ড্রোন হামলা দেশটিতে বেসামরিক মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন