প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : দেশের সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু হয়েছে, যা বহুল আলোচিত বিষয়।
আজ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত রয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজন। অপহরণের ঘটনাটি দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক মো. ইব্রাহিমও অপহৃত হন। তিন দিন পর, ৩০ এপ্রিল, শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে ছয়টি লাশ, এবং পরদিন পাওয়া যায় আরেকটি লাশ। হত্যার শিকার ব্যক্তিদের মধ্যে নজরুল, চন্দন ও ইব্রাহিম ছাড়াও রয়েছেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম।
২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত সাত খুনের মামলায় র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা (অব্যাহতিপ্রাপ্ত) লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, কমান্ডার এম এম রানা, এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
এই রায়ের বিরুদ্ধে দণ্ডিত ব্যক্তিরা হাইকোর্টে আপিল করেন। পরবর্তী সময়ে হাইকোর্ট ১৫ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে এবং অপর ১১ আসামির দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ পাওয়া ৯ আসামির দণ্ডও বহাল থাকে। পরবর্তীতে দণ্ডিত আসামিরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন