প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়া সীমান্তে নৌপথে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই উদ্ধার অভিযানটি ঘটে রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) আওতাধীন পুরাতন ঠোটারপাড়া নদী এলাকা থেকে। বিপুল পরিমাণ এই সারের চালানটি সেখান থেকে জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশ্রায়ন বিওপির একটি টহল দল ওই নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নৌপথে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত রাখা মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেট সার উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ সার যেন কোনোভাবেই অবৈধ পথে দেশের বাইরে পাচার হতে না পারে, সেদিকে বিজিবি বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ দেশের সার্বিক স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে দৃঢ়তার সঙ্গে উল্লেখ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন