প্রিন্ট এর তারিখঃ ২৬শে অক্টোবর, ২০২৬ইং; ১২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ২৫শে অক্টোবর, ২০২৬ইং; ১০:৩৭ পি.এম
পিরোজপুরে আকাশমণি গাছ কাটার অভিযোগ, তদন্ত করবে বন বিভাগ
পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের খোন্তাকাটা গ্রামে দুটি আকাশমণি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে উপকারভোগী সমিতির সভাপতি সরদার এ রউফের বিরুদ্ধে। গাছ দুটির মালিকানা নিয়ে প্রশ্ন ওঠায় ঘটনাটি তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বন বিভাগ। আপাতত গাছ দুটি সরিয়ে নিতে নিষেধ করা হয়েছে।
আজ রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন পিরোজপুর বন বিভাগের বোর্ডম্যান আনোয়ার হোসেন।
শনিবার সকাল আটটার দিকে শিকদার মল্লিক ইউনিয়নের খোন্তাকাটা গ্রামে গাছ কাটার ঘটনা ঘটে।
শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিকা পারভীন বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি তদন্ত করানো হয়েছে। সরদার এ রউফ গাছগুলো তার মালিকানাধীন বলে দাবি করেছেন।
পিরোজপুর বন বিভাগের বোর্ডম্যান আনোয়ার হোসেন বলেন, গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সেগুলো সরিয়ে নিতে নিষেধ করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের দফাদার রাজিব হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি আকাশমণি গাছ কাটা অবস্থায় দেখা গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাছগুলো সরাতে নিষেধ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে সরদার এ রউফ বলেন, গাছ দুটি তিনি রোপণ করেছিলেন। প্রাকৃতিক দুর্যোগে গাছ দুটি ভেঙে পড়ায় বিক্রি করেছেন।
গাছের ক্রেতা মো. ইউসুফও দাবি করেন, গাছ দুটি দীর্ঘদিন ধরে পড়ে ছিল এবং সেগুলোর মালিক রউফ। সে অন্যান্য গাছের সঙ্গে এই গাছ দুটো কিনছে কিন্তু আপত্তি থাকায় গাছ দুটি নিতে পারছে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"