প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শনে আরও অংশগ্রহণ করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির, ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির এবং পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান।
এ সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
নারায়ণগঞ্জ || ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি.
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন