প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল, ৭ নভেম্বর, ২০২৬ : ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের স্মরণে বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৃথক সমাবেশ ও র্যালির আয়োজন করেছে।
আজ শনিবার দুপুরে বরিশাল মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে দুপুর ১২টায় নগরীর সদর রোডে অশ্বিনীকুমার হলের পাশে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি একটি সমাবেশের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. মজিবর রহমান সরোয়ার।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন, "গত ১৭ বছর যেভাবে মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম করেছি, এখনো সেভাবেই মাঠে রয়েছি। প্রয়োজনে সাংগঠনিক টিম গঠন করে স্বৈরাচারী শক্তি প্রতিহত করা হবে।"
সমাবেশ শেষে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে বরিশাল জেলা বিএনপির উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে জেলা বিএনপির নেতাকর্মীরাও নগরীতে র্যালি বের করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন