প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালায় বিভিন্ন এলাকার চলমান ও প্রস্তাবিত উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা।
পরিদর্শনকালে ইউনিয়ন দুটির বিভিন্ন সড়ক, সেতু, নদীভাঙনকবলিত এলাকা, বিদ্যালয় ও মসজিদের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া মাইনী নদীর ভাঙন রোধে নেওয়া উদ্যোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়।
এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন এর ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সহসম্পাদক মোঃ উজ্জ্বল , জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাইনী নদীর ভাঙনে উত্তর হাচিনসনপুর এলাকার বসতবাড়ি, কৃষিজমি ও যোগাযোগব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। এ অবস্থায় নদীর তীর রক্ষায় প্রায় ৪০০ মিটার পাড় বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দীঘিনালার বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান নেতৃবৃন্দ।
ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন এর ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান বলেন, দীঘিনালার মানুষের দীর্ঘদিনের সমস্যা ও প্রয়োজনগুলো সরেজমিনে দেখতেই আমরা বিভিন্ন এলাকা পরিদর্শন করছি। কোথায় রাস্তা প্রয়োজন, কোথায় সেতু বা নদীভাঙনের সমস্যা রয়েছে—এসব বিষয় চিহ্নিত করে সংশ্লিষ্টদের কাছে তুলে ধরা হবে। বিশেষ করে মাইনী নদীর ভাঙন রোধে ৪০০ মিটার পাড় বাঁধের উদ্যোগটি স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ।
জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ বলেন, নির্বাচনের আগে মানুষের কাছে যে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। দীঘিনালার প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এলাকার মানুষের সমস্যাগুলো কাছ থেকে দেখার জন্যই আজকের এই পরিদর্শন। স্থানীয়দের সমস্যাগুলো এমপি ওয়াদুদ ভূঁইয়ার কাছে তুলে ধরা হবে এবং সমস্যা সমাধানে উন্নয়ন প্রকল্প গুলো বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন