প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বিদেশিরা আসল উদ্দেশ্য গোপন করেছিলেন কি না, তা যাচাই করতে হাজার হাজার সাময়িক ভিসা পর্যালোচনা করছে মার্কিন প্রশাসন। অনিয়ম প্রমাণিত হলে পর্যটন ও ব্যবসা সংক্রান্ত প্রায় দুই লাখ ভিসা বাতিল হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যৌথভাবে এই তদন্ত চালাচ্ছে। মূলত যারা সাময়িক ভিসায় দেশটিতে প্রবেশ করে পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বা স্থায়ী হওয়ার চেষ্টা করেছেন, তাদের আবেদনগুলো নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। ভিসা নেওয়ার শুরুতেই কেউ প্রকৃত উদ্দেশ্য গোপন করেছিলেন কি না, সেটিই এখন ওয়াশিংটনের প্রধান বিবেচ্য বিষয়।
ভারতীয় নাগরিকরা এই পর্যালোচনার আওতায় পড়বেন কি না, এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, মার্কিন ভিসা পাওয়া কোনো অধিকার নয়, এটি একটি বিশেষ সুযোগ। তিনি বলেন, কনস্যুলার কর্মকর্তার কাছে মিথ্যা তথ্য দিলে তা জালিয়াতি হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল হতে পারে। তবে দেশটিতে গিয়ে আশ্রয়ের আবেদন করলেই তা স্বয়ংক্রিয়ভাবে জালিয়াতি নয়। তদন্তকারীরা মূলত আবেদনকারীর সততা এবং ভিসা পাওয়ার আগের মানসিক প্রস্তুতি খতিয়ে দেখছেন।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ব্যবস্থাকে সুসংহত করতে এই পদক্ষেপ নিয়েছেন। এই যাচাই প্রক্রিয়াটি বিভিন্ন ধাপে সম্পন্ন হবে। ভিসা পাওয়া মানেই চিরস্থায়ী থাকার নিশ্চয়তা নয় এবং অনিয়মের প্রমাণ মিললে যেকোনো সময় তা বাতিল হতে পারে।
বিডিপ্রতিদিন/কেকে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন