প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েও কোনো বিদেশি শক্তির কাছে মাথানত করেননি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি দেশ ও দেশের মানুষের সঙ্গে কখনো বেঈমানি করেননি বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপি আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, বিদেশি প্রভুদের হাত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রক্ষা করা সম্ভব হয়নি। কিন্তু স্বামীকে হারিয়েও বেগম খালেদা জিয়া কোনো বিদেশি শক্তির কাছে মাথানত করেননি। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের সঙ্গে আপস করেননি।
তারেক রহমানকে নিয়ে বিরোধী দলের কয়েকজন নেতাকর্মীর নেতিবাচক মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যারা আজ রাজপথে তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করছেন, তারা যেভাবে এসেছেন, সেভাবেই চলে যাবেন। এ দেশে রাজাকারদের কোনো ঠাঁই নেই। সব বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে তারেক রহমান রাষ্ট্র পরিচালনা করবেন। দেশের জনগণই তাঁর হাতকে শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আদর্শবান বাবা-মায়ের সন্তান। মানুষের ভালোবাসা ও সমর্থনেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনিও দেশের স্বাধীনতা ও জনগণের সঙ্গে বেঈমানি করবেন না। ভালোবাসা শুধু মুখে প্রকাশের বিষয় নয়, তা হৃদয়ে ধারণ করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এ দেশের মানুষ হৃদয়ে ধারণ করে, বেগম খালেদা জিয়াকেও ভালোবাসে। একইভাবে তারেক রহমানকেও দেশের মানুষ হৃদয়ে স্থান দিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, লাভলু হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন