প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা।
দুপুরে গাইবান্ধা শহরের পৌরপার্কে জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল।
সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টো।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নানা আয়োজন ও নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন