প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের গৌরনদীতে তাসবিহ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. আরাফাত আকন বাবু নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। এই দুর্ঘটনায় মো. আসাদ সিকারী নামের একজন ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের সময় উপজেলার আশোকাঠি ব্রিজের ঢালে ঢাকা–কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আরাফাত আকন বাবু গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি মোঃ হানিফ আকন মাস্টারের পুত্র। আহত মো. আসাদ সিকারী একই ওয়ার্ডের অধিবাসী, যার পিতার নাম এসকেন্দার শিকারী।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঢাকা থেকে কুয়াকাটাগামী তাসবিহ পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। সংঘর্ষের পর আরাফাত আকন বাবু ঘটনাস্থলেই মারা যান। আহত আসাদ সিকারীকে উদ্ধার করে গৌরনদীর আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা তাসবিহ পরিবহনের বাসটিকে আটক করে গৌরনদী মডেল থানার এএসআই মিঠুন ও তার সহযোগীদের কাছে হস্তান্তর করে।
গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ তারিক হাসান রাসেল জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন