প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান পদে সদ্য নিয়োগ পাওয়া সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম পদত্যাগ কার্যকরের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন কর্মকর্তারা ও কর্মচারীরা। সচেতন গ্রাহক ফোরামের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার (৪ জুন) ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করছে তারা।
কর্মসূচির অংশ হিসেবে প্রধান কার্যালয় এবং বিভিন্ন শাখায় কর্মকর্তারা এক ঘণ্টার এই প্রতীকী কর্মবিরতি পালন করছেন।
এর আগে বুধবার (৩ জুন) রাজপথে বিক্ষোভ ও আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি ইসলামী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তাদের দৈনিক দুই ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালনের আহ্বান জানান সচেতন গ্রাহক ফোরামের শীর্ষ নেতারা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ভার্চুয়াল সভায় ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানের জমা দেয়া পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত আলতাফ হোসাইন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ২৪ মে চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর থেকেই তার এই নিয়োগের বিরুদ্ধে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করে আসছেন একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে টানা দ্বিতীয় দিনের মতো আজও আন্দোলন কর্মসূচি পালন করছে তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন