প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্রিক এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত প্রদর্শনী চলাকালে
গ্রিসের রাজধানী এথেন্সের নিকটবর্তী তানাগ্রা বিমানবন্দরে বিমান প্রদর্শনীর সময় একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবারের এই ঘটনার পর ওই বিমানের দুই পাইলটের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
গ্রিক বিমানবাহিনীর একজন কর্মকর্তা বার্তা সংস্থা
-কে জানান, যুদ্ধবিমানটি প্রদর্শনীতে অংশগ্রহণের সময় দুর্ঘটনার শিকার হয়।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটির প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, দর্শকদের কাছ থেকে কয়েক শ মিটার দূরে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। ঘটনাস্থলে দুটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
বিমানবাহিনীর ওই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
দর্শকদের মধ্যে কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন