প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ কোস্ট গার্ড আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছে, যা পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা জোরদার, নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনার দক্ষতা বৃদ্ধি এবং মানব পাচার প্রতিরোধের উদ্দেশ্যে পরিচালিত হয়।
গত ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সের নাম ছিল ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’। এটি বিসিজি বেইস অগ্রযাত্রায় প্রশিক্ষণ ঘাঁটিতে বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। এই কোর্সে বাংলাদেশসহ সাতটি দেশের মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী দেশগুলো হলো শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, কেনিয়া এবং অস্ট্রেলিয়া। বাংলাদেশ থেকে এতে নৌবাহিনীর দুজন এবং কোস্টগার্ডের দুজন সদস্যসহ বিভিন্ন দেশের প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
আন্তর্জাতিক এই প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, বিসিজি বেইস অগ্রযাত্রার কমান্ড্যান্টসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন