প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা লকডাউন কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও মানুষের মধ্যে কোনো সাড়া দেখা যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈরে সবকিছু স্বাভাবিকভাবে চলছে। দোকানপাট খোলা রয়েছে, গার্মেন্টস কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন, স্কুল-কলেজগুলোতে ক্লাস চলমান, এবং মহাসড়কে যানবাহন চলাচল করছে।
লকডাউনের পক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাস্তায় দেখা যায়নি। কোথাও বড় কোনো দুর্ঘটনা, অগ্নিসংযোগ বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে প্রতিদিনের মতো দোকানপাট খোলা ছিল এবং যানবাহন চলাচলও স্বাভাবিকভাবে হচ্ছে। তবে সকালে দূরপাল্লার যানবাহন কিছুটা কম দেখা গেছে। গাজীপুর কালিয়াকৈরের চান্দরা, চান্দুরাপল্লী, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ প্রায় সব পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব পড়েনি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, গার্মেন্টস শিল্প, স্কুল-কলেজ সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছে। চন্দ্রা ত্রি-মোড়, সফিপুর, কালিয়াকৈর বাজার, মৌচাক- কোথাও লকডাউনের কোনো চিহ্ন দেখা যায়নি।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সকালের চিত্র দেখা যাচ্ছে। মহাসড়কে বাস, অটোরিকশা ও সাধারণ যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে। মানুষজন তাদের দৈনন্দিন কাজে বের হয়েছেন। পুলিশ জানিয়েছে, গাজীপুর শিল্পাঞ্চলের গার্মেন্টস কারখানাগুলোর শ্রমিকেরা যথারীতি কাজে যোগ দিয়েছেন। কালিয়াকৈর শিল্পাঞ্চলের কোথাও কারখানা বন্ধের খবর পাওয়া যায়নি। শ্রমিকরা সকালেই কারখানায় প্রবেশ করেছেন। কারখানার সামনে স্বাভাবিক ভিড় লক্ষ্য করা গেছে। স্কুল-কলেজগুলোতেও স্বাভাবিকভাবে ক্লাস চলছে। শিক্ষার্থীরা যথারীতি স্কুলে যাচ্ছেন। সরকারি অফিস-আদালতে সরকারি সেবা কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।
ব্যাংক, বাজার, হাট সবকিছু খোলা রয়েছে। মানুষজন নির্বিঘ্নে কেনাকাটা করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গাজীপুরের কোথাও বড় কোনো দুর্ঘটনা, অগ্নিসংযোগ, ভাঙচুরের খবর পাওয়া যায়নি বা শোনা যায়নি। পুলিশের একটি সূত্র জানায়, লকডাউনকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও লকডাউনের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। স্থানীয়দের মতে, নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউনকে গাজীপুরের কালিয়াকৈর মানুষ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।
একজন দোকানদার মন্তব্য করেন, "লকডাউন ডাকলেই কি লকডাউন হয়? মানুষ যদি না মানে, তাহলে তো কিছুই হবে না। দেখেন, আমার দোকান খোলা, মানুষ আসছে, কেনাকাটা করছে।"
একজন পথচারী বলেন, "আমরা শান্তিতে থাকতে চাই। অশান্তি চাই না। যারা লকডাউন ডেকেছে, তাদেরকে রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না।" আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কালিয়াকৈরে বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছেন।
নাশকতা ঠেকাতে এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে তারা চন্দ্রা ত্রি-মোড়, সফিপুর, কালিয়াকৈর বাজার, মৌচাকসহ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিলেন। তাদের উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। এ ব্যাপারে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, লকডাউনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ বা ভাঙচুর বরদাশত করা হবে না। তিনি বলেন, মহাসড়ক ও শিল্পাঞ্চলে পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মাঠে রয়েছে।
গাজীপুরে কালিয়াকৈর লকডাউনের চিত্র একটাই, লকডাউন নেই, জীবন আছে। সকালের কুয়াশা ভেদ করে মানুষ কাজে বের হয়েছে। গার্মেন্টসের সাইরেন বাজছে, স্কুলের ঘণ্টা বাজছে, মহাসড়কে বাস চলছে। নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন গাজীপুরে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এটাই মাঠের বাস্তব চিত্র।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন