প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির আলোচনায় এনসিপির সদস্য সচিব এবং সংসদ সদস্য আখতার হোসেনের অংশগ্রহণ না করার কারণে সমালোচনা করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অন্যদিকে, বৈঠক বর্জন করার কারণ হিসেবে আখতার জানান, এটি জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি।
তারা এসব মন্তব্য করেছেন বিশেষ কমিটির দশম বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে অবদান রেখেছিল।
বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। ছাত্র প্রতিনিধিরা সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
তবে, বৈঠকে অংশগ্রহণের আহ্বান জানানো সত্ত্বেও বিরোধীদলীয় জোট সমর্থক শিক্ষার্থী নেতারা সেখানে উপস্থিত হননি।
পরে একটি ব্রিফিংয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, "শুধু বিরোধিতার জন্য বিরোধিতা এবং সামাজিক মাধ্যম বা রাজপথে প্রতিক্রিয়া জানালে সমাধান হবে না, সমাধান হবে আলোচনায়।"
এছাড়া, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র সিনথিয়া জাহহিন আয়েশা মন্তব্য করেন, "বৈষম্যবিরোধী প্লাটফর্মের দোহাই দিয়ে যদি কেউ আজকের বৈঠক বয়কট করেন, তাহলে সেখানে ভিন্ন উদ্দেশ্য আছে।"
এ বিষয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য এবং ২৪ এর গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তৎকালীন ছাত্রনেতা আখতার হোসেন বলেন, "সংবিধান সংশোধন নিয়ে সরকার মেকি আলোচনা করছে। যেখানে জনগণের কোনো অংশগ্রহণ নেই। এই কার্যক্রম জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি হওয়ায় ২৪এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র প্রতিনিধি হিসেবে বৈঠক বর্জন করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন