প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ১৩ নং মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন মোঃ সরোয়ার তালুকদার। দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে তিনি ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছেন। তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সকল সরকারি ভাতা ও সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে দুর্নীতি, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
মোঃ সরোয়ার তালুকদার ইতোমধ্যেই ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন তিনি। তাঁর মতে, যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারলেই একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।
রাজনৈতিক জীবনে তিনি ছাত্র ও যুব রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন মেষ্টা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং দুইবারের আহ্বায়ক। এছাড়াও সদর থানা ছাত্রদল (দক্ষিণ)-এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে সমাজকল্যাণ সম্পাদক পদে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে তিনি মেষ্টা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া সদর থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য হিসেবেও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখেন।
রাজনীতির পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। তিনি জামালপুরের মেষ্টা এলাকায় অবস্থিত দারুল হিকমা নূরানি মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ঢাকার পল্লবীতে গ্রীণ ঢাকা এডুকেয়ার এবং মিরপুর ইম্পিরিয়াল স্কুলের পরিচালক হিসেবেও শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন।
সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায়ও তিনি সক্রিয়। তিনি টনকী হাসিল টনকী, মেষ্টা, জামালপুর এলাকার বায়তুল আমান জামে মসজিদ, কবরস্থান ও ঈদগাহ মাঠ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঢাকাস্থ সদর উপজেলা সমিতি, ঢাকার শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
স্থানীয় জনগণের প্রত্যাশা, সৎ নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়নমূলক পরিকল্পনার মাধ্যমে মোঃ সরোয়ার তালুকদার ১৩ নং মেষ্টা ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে সক্ষম হবেন। তাঁর প্রচারণায় ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন