প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোর, ১৩ আগস্ট, ২০২৬ : নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং কাজী নজরুল ইসলামের ১২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এই বৃহস্পতিবার বিকেলে নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি শিবেন্দ্র নাথ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ প্রফেসর সুবিধ কুমার মৈত্র, অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি এ্যাড. খগেন্দ্র নাথ রায়, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সভাপতি মো. আলতাফ হোসেন, এবং নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীবৃন্দ একক এবং দলীয়ভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন