প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ ৩০ জুলাই বৃহস্পতিবার কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি ২০২৬-২০২৮ মেয়াদের জন্য অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনে মোট ১৭টি পদে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এ নির্বাচনে ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার শাহ মোহাম্মদ আলমগীর খান। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল হাসানাত বাবুল এবং বদরুল হুদা জেনু।
নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী, নজরুল ইসলাম দুলাল এবং কাজী এনামুল হক ফারুক। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাদিক হোসেন মামুন, মাহবুব আলম বাবু, মোতাহার হোসেন মাহবুব, তাওহীদ হোসেন মিঠু এবং মো. রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ইমতিয়াজ আহমেদ জিতু এবং মো. জাহিদ হাসান। সহ-সাধারণ সম্পাদক পদে বাহার উদ্দিন রায়হান এবং দেলোয়ার হোসাইন আকাইদ প্রার্থী হয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে হুমায়ুন কবির জীবন এবং মো. সেলিম রেজা মুন্সী, অর্থ সম্পাদক হিসেবে সিরাজুল ইসলাম চৌধুরী এবং শাহ আলম শফি, দপ্তর সম্পাদক হিসেবে ওমর ফারুকী তাপস এবং জাহিদুর রহমান, পাঠাগার সম্পাদক হিসেবে জি এম জামাল উদ্দিন দামাল এবং হাবিবুর রহমান খান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক হিসাবে মোঃ নেকবর হোসেন এবং মোঃ আসিফ হোসাইন মান্না, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মনির হোসেন এবং দিলীপ মজুমদার, নির্বাহী সদস্য পদে মোঃ জসিম উদ্দিন কনক, এইচ এম জাকারিয়া মানিক, মোঃ আনোয়ার হোসাইন, মামশাদ কবীর, রফিকুল ইসলাম চৌধুরী খোকন, খালেদ সাইফুল্লাহ, ইয়াসমীন রীমা এবং মোঃ সহিদ উল্লাহ প্রার্থী হয়েছেন।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আলহাজ শাহ্ মোহাম্মদ আলমগীর খান। কমিশনের এক কর্মকর্তা বলেছেন, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ইতিমধ্যে সকল কাজ সম্পন্ন করা হয়েছে। আমরা আশা করি বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন