প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দুটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন হল দুটিতে দায়িত্ব পেয়েছেন।
অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল জননেতা আব্দুল মান্নান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। অপরদিকে, শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট হিসেবে অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে উভয় প্রভোস্ট আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।
অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল দায়িত্ব পালনের ক্ষেত্রে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের পাশাপাশি আবাসিক হলে স্বাস্থ্যকর ও মানবিক পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। তিনি উল্লেখ করেন, “বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা। তাদের জন্য কাজ করতে পারা আমার কাছে আনন্দের। আমার সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের চেষ্টা করব, ইনশাআল্লাহ। একই সঙ্গে আবাসিক হলে সুষ্ঠু, সুন্দর, স্বাস্থ্যকর ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।”
অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট, বলেন, “একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করতে পারা সব সময়ই আনন্দের। হলের অভিভাবক হিসেবে এ দায়িত্বকে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করার ভালো সুযোগ বলে মনে করছি। হলের আবাসন, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারের মানসহ শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন