প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। একই অভিযোগের কারণে সংগঠনটির আরেক নেতাকে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বহিষ্কৃত দুই নেতা হলেন—জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম শফিকুল ইসলাম এবং ছাত্রনেতা রাসেল খন্দকার।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে শফিকুল ইসলাম ও রাসেল খন্দকারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, একই অভিযোগের কারণে জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজাকে শোকজ করা হয়েছে। তাঁকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, সেলিম রেজার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন