প্রিন্ট এর তারিখঃ ৫ই নভেম্বর, ২০২৬ইং; ০৭:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ১ই নভেম্বর, ২০২৬ইং; ০৭:৩৫ পি.এম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ নাসির মিয়া
৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তাহিরপুর উপজেলার বিএনপি অঙ্গসহযোগী সংগঠনসহ সকল নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,তাহিরপুর উপজেলা বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও এই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাসির মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসির মিয়া বলেন,১৯৭৫ সালের ৭ নভেম্বর এ দিনে সংঘটিত সিপাহী ও জনতার বিপ্লবের স্মরণে এ দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর এই দিনে সিপাহী-জনতার মিলিত বিপ্লবে নস্যাৎ হয়ে যায় স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র।
তিনি আরো বলেন,আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে রক্ষা পায় বাংলাদেশ। এদিন সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে আনেন তৎকালীন সেনাপ্রধান ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে। এ বিপ্লবের ফলে জেনারেল শহিদ প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান পরবর্তীতে ক্ষমতায় আসেন। তখন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দল বিএনপি এ দিবসটি যথাযথভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"