প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজ ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভে অংশ নিতে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া জোট’। ‘চলো দিল্লি’ পদযাত্রাটি দুপুর ১২টায় মধ্য দিল্লির মিন্টো রোড-রাজীব চৌক এলাকা থেকে শুরু হয়ে রামলীলা ময়দানে শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার স্মরণে পাল্টা সমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন বিজেপি। দু’পক্ষের পাল্টাপাল্টি সমাবেশের কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রামলীলা ময়দানে ১০ হাজার পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিবাদস্থলের আশপাশে ব্যারিকেড স্থাপন করা হয়েছে।
রাহুল গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি রোববার দিল্লিতে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাবেক মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
বিরোধী জোটের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আইসা নেত্রী নেহা বোরাও রামলীলা ময়দানে সমর্থকদের জমায়েতের আহ্বান জানিয়েছেন। আয়োজকদের দাবি, রাজধানীতে ১০ লাখ মানুষের সমাবেশ হতে পারে।
এদিকে, কর্মসূচি উপলক্ষে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যন্তর মন্তর এবং নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন