প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার সাঁথিয়া এলাকায় ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু ঘটেছে।
নিহত শিশুদের মধ্যে রয়েছে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ি গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪)।
স্থানীয় ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রোহান ও আরাফাত বাড়ির পাশে অবস্থিত বাগানে খেলছিল। এ সময় তারা ভিমরুলের মাটির বাসায় পাট কাঠি দিয়ে আঘাত করে। এর ফলে বিপুল পরিমাণ ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। ভিমরুলের আক্রমণে তাদের চিৎকার শুনে পাশের আরেক শিশুর মা তাদের বাঁচাতে এগিয়ে আসেন, কিন্তু তাকেও ভিমরুল আক্রমণ করে। পরে কোনোমতে শিশুদুটিকে নিয়ে নিরাপদ স্থানে চলে যান ওই নারী। তাদের গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী দিন বুধবার (৩০ সেপ্টেম্বর) শিশুদুটির মৃত্যু ঘটে। এই ঘটনায় আহত ওই নারী বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন