প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধ কার্যকর রাখতে বলছে চলমান সামুদ্রিক অভিযানে ৪৮টি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করা হয়েছে। একদিকে, ইরান একই সময়ে হরমুজ প্রণালি সম্পর্কিত ওমানের সঙ্গে যৌথ বিবৃতির খসড়া চূড়ান্ত করার তথ্য দিয়েছে।
এই তথ্যটি সেন্টকম বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে জানায়।
সেন্টকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক জলসীমায় টহলের সময় মার্কিন বিমানবাহিনীর এফ-১৬ যুদ্ধবিমানে আকাশেই জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তারা বলছে, ইরানের বিরুদ্ধে অবরোধ কার্যকর রাখার অভিযান সফলভাবে সম্পন্ন হচ্ছে।
সংস্থা আরও উল্লেখ করেছে, ৫ আগস্টের মধ্যে তাদের বাহিনী ৪৮টি বাণিজ্যিক জাহাজকে বিকল্প পথে পাঠিয়েছে। সেই সঙ্গে দুটি জাহাজ অচল করা হয়েছে এবং আরও দুটি জাহাজের উপর অভিযান চালিয়ে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।
অন্যদিকে, একই দিনে ইরান জানায়, হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করতে ওমানের সঙ্গে যৌথ বিবৃতির খসড়া তৈরির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। তবে তেহরান এ প্রক্রিয়ায় কোনো বহিরাগত পক্ষের হস্তক্ষেপ না হওয়ার শর্ত দিচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণেই হরমুজ প্রণালী বন্ধ হয়েছে। তিনি বলেন, মার্কিন নৌ অবরোধ এবং ইরানের বিরুদ্ধে অন্যান্য পদক্ষেপ জলপথটিকে এখনও অনিরাপদ করে রেখেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বেড়ে যায়। এর ফলস্বরূপ, মার্কিন সামরিক ঘাটি থাকা উপসাগরীয় কয়েকটি দেশকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান।
পরে এপ্রিল মাসে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। জুনে পাকিস্তানের মধ্যস্থতায় সামরিক সংঘাতের অবসান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকেও সই করে উভয় পক্ষ।
তবে গত মাসে সেই সমঝোতা ভেঙে যায়। প্রায় দুই সপ্তাহ ধরে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালায়। পরে নতুন করে আলোচনার উদ্যোগের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমা হামলা বন্ধের ঘোষণা দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন