প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ত্রিশাল এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর এবং ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ফেলে পালিয়ে যান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার দরিরামপুর মৎস্য আড়তের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান শুরু হয়।
অভিযান সূত্রে জানা যায়, দরিরামপুর মৎস্য আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির খবর পেয়ে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনী ও কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় বিপুল পরিমাণ পিরানহা মাছ ফেলে রেখে তিনি পালিয়ে যান।
পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান মন্তব্য করেন, "নিষিদ্ধ পিরানহা মাছের কেনাবেচা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
অভিযানকালে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, খামার ব্যবস্থাপক মোজাম্মেল হক এবং মৎস্য দপ্তরের অফিস সহকারী আব্দুল্লাহ আল মামুন।
নিষিদ্ধ মাছের অবৈধ বেচাকেনার বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তারা জড়িত ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন