প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ দাবি করেছেন, সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কার্যকর কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, দেশ বর্তমানে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মিরপুরে কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিও এবং স্বাস্থ্যকেন্দ্রে সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তিনি। রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ মন্তব্য করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে যে পরিকল্পনার কথা বলেছিলেন, সেই পরিকল্পনা আসলে কী, তা আজ জনগণ জানতে চায়। তিনি প্রশ্ন তোলেন, "ব্যর্থ মন্ত্রীদের নিয়ে দেশ চালানো নাকি চাঁদাবাজ-সন্ত্রাসীদের জন্য রাষ্ট্রকে উন্মুক্ত করে দেওয়াই সেই পরিকল্পনা।"
তিনি অভিযোগ করেন, রাজধানীর বুকেই একের পর এক সংঘটিত হামলা, ভাঙচুর, লুটপাট ও সন্ত্রাসী তাণ্ডব চলছে। গত রাতে ঢাকার মিরপুরের ইসিবি চত্বর সংলগ্ন নিউ জিনি প্রোপার্টিজ এলাকায় চাঁদা না পেয়ে একজন কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিওসহ আশপাশের এলাকায় প্রকাশ্যে হামলা চালিয়ে তাণ্ডব ও লুটপাট করা হয়েছে। এর আগের রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-ফপি স্বাস্থ্যকেন্দ্রে সংঘবদ্ধ হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এসব ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠছে। রাজধানীতে রাতের পর রাত এভাবে স্টুডিও ভাঙা বা হাসপাতালে তাণ্ডব চালানো রাষ্ট্রের চরম ব্যর্থতারই বহিঃপ্রকাশ। স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ মন্ত্রীদের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, অভ্যুত্থানের পর মানুষ রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের আশা করেছিল। কিন্তু চাঁদাবাজ ও সন্ত্রাসীরা নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি অনতিবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ব্যর্থ মন্ত্রীদের অপসারণ, মিরপুরের হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরুর দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন