প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা প্রদান করেছে দেশটির ক্রীড়া বিচার ট্রাইব্যুনাল। সান্তোসের অধিনায়ক এই শাস্তি পেয়েছেন প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে রাখার কারণে।
বুধবার ব্রাজিলের সুপ্রিম কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি) এই সিদ্ধান্ত ঘোষণা করে। শনিবার ব্রাজিলিয়ান সিরি আ-তে বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সান্তোস। ম্যাচে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বিবাদে জড়িয়ে ৩৪ বছর বয়সী নেইমার লাল কার্ড দেখেন।
ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী, মাঠে বিবাদের সময় মুখ ঢেকে রাখার নিয়ম ভঙ্গ করেছেন তিনি। ফুটবলারদের এমন আচরণ ঠেকাতে চালু হওয়া এই নিয়মটি ‘ভিনিসিয়ুস জুনিয়র রুল’ নামে পরিচিত।
ম্যাচের রেফারির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লাল কার্ড দেখার পর নেইমার প্রতিপক্ষের বেঞ্চের দিকে ছুটে যান। সেখানে তিনি নেস্তরের মুখোমুখি হওয়ার চেষ্টা করেন, কিন্তু পরে সতীর্থরা তাকে থামান।
এই ঘটনার পর নেইমারের শাস্তির বিষয়টি ট্রাইব্যুনালে উত্থাপিত হয়। শুনানি শেষে মুখ ঢেকে তর্ক করার নিয়ম ভঙ্গের অভিযোগে তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।
নেইমারের নিষেধাজ্ঞার প্রভাব সান্তোসের পরবর্তী ম্যাচগুলোতে পড়বে। বুধবার পালমেইরাসের বিপক্ষে লিগের ম্যাচে তিনি খেলতে পারবেন না। তিনটি হলুদ কার্ড পাওয়ার কারণে এই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন তিনি।
নতুন দুই ম্যাচের নিষেধাজ্ঞা যোগ হওয়ায় সান্তোসের পরবর্তী তিনটি ম্যাচে নেইমার খেলার সুযোগ পাবেন না। তবে নেইমার ও সান্তোসের আপিল করার সুযোগ রয়েছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে।
সাবেক ব্রাজিল অধিনায়কের মাঠে ফেরার সম্ভাব্য সময় নভেম্বরের শেষ ভাগে হতে পারে। তবে আপিলের ফল এবং পরবর্তী পরিস্থিতির ওপর তার প্রত্যাবর্তনের সময় নির্ভর করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন