প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জ, ৩ অক্টোবর ২০২৬ : জেলার পাকুন্দিয়া উপজেলায় আজ বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে নুসাইবা (২) ও আদিবা (৩) নামের দুই শিশুর মৃত্যু ঘটে।
আজ শনিবার সকালে পাকুন্দিয়া পৌরসভাধীন আনোয়ারখালী এলাকায় এই ঘটনাটি ঘটে।
শিশু নুসাইবা, পাকুন্দিয়া উপজেলার আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের কন্যা। অপরদিকে, সিদ্দিক হোসেনের বোন মরিয়মের কন্যা আদিবা। দুই শিশু মামাতো-ফুফাতো বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে খেলছিল। একসময় পরিবারের সদস্যদের অগোচরে তারা একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। পরে গুরুতর অবস্থায় শিশু নুসাইবা ও আদিবাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু ঘটেছিল।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন