প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীয়তপুরের ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে, যেখানে পাঁচটি তালা ভেঙে মালামাল চুরি হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শনিবার সন্ধ্যার মধ্যে যেকোনো সময় এই চুরির ঘটনা ঘটে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অফিসের কার্যক্রম শেষ করে কর্মকর্তারা কার্যালয় তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় অফিস সহকারী বোরহান হাওলাদার জরুরি কাজে কার্যালয়ে এসে দরজার তালা ভাঙা দেখতে পান। তিনি ভেতরে প্রবেশ করে অফিসের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।
কার্যালয়ের বিভিন্ন কক্ষ ও মালামাল যাচাই করে দেখা যায়, পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে। তবে কর্তৃপক্ষ জানায়, গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র তছনছ বা চুরি হয়নি।
কর্তৃপক্ষের ধারণা, বৃহস্পতিবার বিকেলে অফিস বন্ধ হওয়ার পর থেকে শনিবার সন্ধ্যায় অফিস খোলার আগের যেকোনো সময় চুরির ঘটনাটি ঘটেছে। দুইদিন অফিস বন্ধ থাকার সুযোগ নিয়ে চোরেরা কার্যালয়ে প্রবেশ করে মালামাল নিয়ে গেছে বলে মনে করা হচ্ছে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মাসুদ মামুন বলেন, ‘শনিবার সন্ধ্যায় আমাদের অফিস সহকারী বোরহান আমাকে ফোন করে জানান অফিসের তালা ভাঙা। পরে এসে দেখি পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে। তবে কোনো নথিপত্র তছনছ করা হয়নি। বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ অভিযোগ দিতে বলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন